Monday, July 10, 2017

২০ টাকায় মশা থেকে মুক্ত থাকুন এক বছর !

মশার যন্ত্রণায় কমবেশি সবাই ভুগে। বিশেষ করে অনুন্নত বা সল্প উন্নত দেশগুলো এই সমস্যা বেশি। মশা থেকে মুক্ত থাকার জন্য আপনার মনে হয়তোবা কয়েলের ছবি ভাসছে। কিন্তু একবারও ভেবে দেখেছেন, এক বছরে আপনি কয়েলের পিছনে কত টাকা খরচ করছেন? আর সব থেকে বড় কথা হলো, কয়েল মানব শরীরের জন্য কতটা ক্ষতিকর সেটা কি আপনি জানেন? আপনি হয়তোবা বলতে পারেন আমি কয়েল ব্যবহার করিনা। আমার আছে এ্যারোসল! সেটা তো মানব শরীরের জন্য আরো ভয়াবহ ক্ষতিকর । 

 অথবা আপনি বলতে পারেন আমার কাছে ব্যাট আছে। কিন্তু মশার সাথে কতদিন ব্যাডমিন্টন খেলবেন? ১০টা মারবেন ১০০ মশা সামনে এসে হাজির হবে। আপনি মরে যাবেন কিন্তু আপনার মশা মারা আর শেষ হবে না! এবার জেনে নিন কিভাবে মাত্র ২০ টাকা খরচ করে পুরো এক বছর মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন। তবে তার আগে আপনাকে কয়েল এবং এ্যারোসলের ক্ষতিকর দিক সম্পর্কে জানতে হবে। তা নাহলে আপনার মাথায় ওগুলোই ঘুরপাক খাবে। 

কয়েলের মানব দেহের জন্য ক্ষতিকর দিক: 

 (১) আপনি যদি একটি মশার কয়েল টানা ৮ ঘন্টা জ্বালিয়ে রাখেন তাহলে ১৩৭টি সিগারেটের পরিমাণ বিষাক্ত ধোঁয়া আপনি গিলছেন। 
 (২) কয়েলে যে গুঁড়া দেখেন সেটা এতটাই সূক্ষ্ম যে তা সহজেই আমাদের শ্বাসনালীর এবং ফুসফুসের পথে গিয়ে জমা হয়ে বিষাক্ততা তৈরি করে। 
(৩) কয়েলের ধোঁয়া চোখের ভীষণ ক্ষতি করে, দীর্ঘদিন ব্যবহারে চোখের ভয়াবহ ক্ষতিসাধন হতে পারে। 
 (৪) কয়েল মশাকে তাৎক্ষণিক মারে; কিন্তু মানবদেহে স্লো পয়জনিং সৃষ্টি করে। ফলে ধীরে ধীরে মানুষ মৃত্যুর দিকে ধাবিত হয়। 

এ্যারোসলে মানব দেহের জন্য ক্ষতিকর দিক: 
 (১) এ্যারোসল হার্টের জন্য খুবই ক্ষতিকর। মানব দেহের হার্ট সরাসরি এ্যারোসলের দ্বারা ক্ষতিগ্রস্থ হয়। 
 (২) এ্যারোসলের ক্যামিকেল চোখের ক্ষতি করে, দীর্ঘদিনের ব্যবহারে চোখের কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। 

এবার জেনে নিন কীভাবে বানাবেন মশার ফাঁদ 
 প্রয়োজনীয় উপকরণ: 
 (১) দুই লিটারের একটি প্লাস্টিকের বোতল (সেভেনআপ/কোক/ফান্টা/আরসি কোলা যে কোন পিইটি বোতল)। 
 (২) এক গ্লাসের তিন ভাগের দুই ভাগ (২০০ এমএল) ফুটানো ইষৎ গরম পানি। 
 (৩) এক কাপের তিন ভাগের ২ ভাগ ব্রাউন সুগার (খোলা চিনি হলে ভালো তবে পরিশোধিত চিনি হলেও চলবে)। 
 (৪) এক চামচ ইষ্ট (যে কোন সুপার শপ বা বড় মুদি দোকানে পাবেন)। 

 প্রস্তুত প্রণালী: মশা থেকে মুক্ত থাকতে হলে আপনাকে প্রস্তুত প্রাণালী ধাপে ধাপে অনুসরণ করতে হবে। প্রথমে প্লাষ্টিকের বোতলটি ওপর থেকে ৩/৪ ইঞ্চি রেখে একটি চাকু দিয়ে কেটে ফেলুন। তারপর নিচের বড় (বোতল) অংশটিতে ব্রাউন সুগার বা খোলা চিনি বা পরিশোধিত চিনি ঢেলে দিন। নাড়ানোর কোনো প্রয়োজন নেই। তারপর এক কাপ ফুটানো পানি ঢালুন। তারপর এক চামচের তিন ভাগের দুই ভাগ ইষ্ট ছেড়ে দিন। এবার বোতলের ওপরের অংশটিকে চিৎ করে বড় বোতলের ভেতর বসিয়ে দিন। খেয়াল রাখবেন বোতলের ওপরের অংশের মুখের ছিপিটি যেন অবশ্যই খোলা থাকে। কারণ ওখান থেকেই মশা ভেতরে ঢুকবে। এরপর একটি টেপ দিয়ে বড় এবং ছোট অংশটির জোরা শক্ত করে লাগিয়ে দিন। ব্যস
 হয়ে গেলো মশা মারার হোমমেড ফাঁদ। এবার ফাঁদটিকে ঘরের যেকোনো কোনায় রেখে দিন। চলতে পারবেন পুরো এক বছর। 

 সর্তকতা: বাচ্চাদের নাগালের বাইরে রাখুন। যাতে তারা ভুলে খেয়ে না ফেলে।

Sunday, July 9, 2017

চিকুনগুনিয়া বিস্তারে অসচেতনতাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা







চিকুনগুনিয়া রোগের ব্যাপক বিস্তারের ব্যাপারে স্বাস্থ্য বিশেষজ্ঞরা পারিবারিক পর্যায়ের অসচেতনতাকে দায়ী করেছেন। পাশাপাশি মশার উৎপত্তিস্থল ধ্বংসে নগরবাসী তেমন সচেতন নয় বলেও মন্তব্য করেছেন তারা।
সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ ও গবেষণা (আইইডিসিআর) কেন্দ্রের পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা আজ সাংবাদিকদের বলেন, চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে ঢাকাবাসীর উচিৎ তাদের বাড়িঘর পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করা।
তিনি বলেন, আমরা লক্ষ্য করছি নগরীর বাসিন্দারা এডিস মশা ধ্বংসে অবহেলা করছেন... চিকুনগুনিয়া প্রতিরোধে সরকারের গৃহীত কর্মসূচিতে তাদের সহায়তা করা উচিৎ।
প্রফেসর ফ্লোরা বলেন, আমরা ধারণা করছি, ধীরে ধীরে এই রোগের প্রকোপ কমে যাবে। এ জন্য পরবর্তী কয়েকটি দিন আমাদের দেখতে হবে, তাহলে এই রোগের প্রকৃত অবস্থা বুঝা যাবে।
তিনি জানান, আইইডিসিআরে গত ৩ জুলাই থেকে চিকুনগুনিয়া রোগের জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে এবং যে কেউ এই রোগের ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
প্রফেসর ফ্লোরা বলেন, রাজধানীতে মশাবাহিত চিকুনগুনিয়া রোগে ৫৬৬ জনের মতো আক্রান্ত হয়েছেন বলে সনাক্ত করা হয়েছে। এই রোগ সম্পর্কে জানার জন্য প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি আইইডিসিআর-এ আসছেন।
আইইডিসিআর-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এসএম আলমগীর বাসসকে বলেন, এডিস এজিপ্টি ও এডিস আলবোপিকটাস নামক দুই প্রজাতির মশা চিকুনগুনিয়া রোগের কারণ। এই রোগের বিশেষ কোন চিকিৎসা না থাকায় মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি এই রোগ প্রতিরোধে জনগণকে জানতে হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, চিকুনগুনিয়ায় আক্রান্ত ব্যক্তিকে প্রচুর পরিমাণ পানীয় পান করতে হবে এবং বিশ্রামে থাকতে হবে।
সম্প্রতি অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রোগ নিয়ন্ত্রণ ইউনিটের পরিচালক ও স্বাস্থ্যসেবা অধিদফতরের (ডিজিএইচএস) লাইন পরিচালক প্রফেসর ডা. সানিয়া তাহমিনা বলেন, আমরা ঢাকা মহানগরীর ৪৭টি ওয়ার্ডের ৫০টি স্থানে চিকুনগুনিয়া রোগের ঝঁকিপূর্ণ স্থান নির্ধারণে একটি জরিপ পরিচালনা করেছি।
তিনি বলেন, চিকুনগুনিয়া প্রতিরোধ ও গাইডলাইন নিয়ন্ত্রণে পাঁচ শয়ের মতো চিকিৎসক ও নার্সকে বিভিন্ন হাসপাতালে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া বিভাগ, ঝেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মশার প্রজননকেন্দ্র বিনষ্টে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দেয়া হয়েছে।
প্রফেসর সানিয়া বলেন, আমরা গত ১৭ জুন ঢাকা মহানগরীর ৯২টি ওয়ার্ডের দুইশটিরও বেশি স্থানে চিকুনগুনিয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারাভিযান চালিয়েছি। এতে বিভিন্ন সরকারি ও প্রাইভেট মেডিকেল কলেজে, ডেন্টাল কলেজ ও নার্সিং ইন্সটিটিউটের প্রায় এক হাজারের মতো ছাত্রছাত্রী অংশ নেন।
চিকুনগুনিয়া একটি ভাইরাল রোগ, যা মশার মাধ্যমে মানবদেহে ছড়ায়।

Tuesday, March 7, 2017

রাশিফল

 মীন (19 Feb - 20 Mar) কোনো ব্যাপারে অনিশ্চয়তায় ভুগতে পারেন। প্রতিপক্ষকে আয়ত্তে আনতে আরো অপেক্ষা করতে হবে। বুদ্ধিবলে গুপ্ত শত্রুদের মোকাবিলা করতে পারবেন। দূরের যাত্রা ও বিনোদন শুভ।

ধনু (23 Nov - 21 Dec) আজ এই রাশির জাতকদের কেউ কেউ শিক্ষা কিংবা গবেষণায় সম্মাননা পাবেন। তবে অসুখে পড়ার আশঙ্কা আছে কারো কারো জন্য। সব রকমের বিবাদ থেকে দূরে থাকুন। যাত্রা শুভ।

 মকর (22 Dec - 20 Jan) বাড়িতে অতিথির আগমন ঘটবে। দিনশেষে প্রশংসা পাবেন রাজনীতিবিদরা। সামান্য বিষয় নিয়ে প্রেমিক-প্রেমিকার কথা বলাবলি বন্ধ হয়ে যেতে পারে। এর পরও দিনটি খারাপ কাটবে না।

 কুম্ভ (22 Jan - 18 Feb) নিজের শরীরের প্রতি আরো যত্নশীল না হলে শিগগিরই অসুখে পড়তে পারেন। বিদেশ যাত্রার ব্যাপারে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে পাবেন। মানসিক অস্থিরতা এড়িয়ে চলুন।

 মেষ (21Mar - 20 Apr) অতিরিক্ত ব্যয়ের কারণে চিন্তা বাড়বে। এমনকি কারো কাছ থেকে ধারদেনাও করা লাগতে পারে। বুদ্ধি দিয়ে সময় ও সুযোগের সদ্ব্যবহার করতে পারলে লাভবান হবেন।

 বৃষ (21 Apr - 20 May) আপনার ন্যায়পরায়ণতা ও নিয়মানুবর্তিতাই আপনার শত্রু তৈরি করবে। আজ আপনার সাফল্যে পরিবারের অন্য সবাই খুব ফুরফুরে মেজাজে থাকবে। বিনোদন ও রোমান্স শুভ।

 মিথুন (22 May - 21 Jun) সম্পদ বাড়বে। বাড়বে সামাজিক যশ ও প্রতিপত্তিও। অসাবধানতার কারণে কোনো জিনিস হারাতে পারে। উচ্চশিক্ষায় বিদেশ যাওয়ার প্রস্তাব মিলবে। ইন্টারনেটে বেশি সময় কাটবে।

 কর্কট (22 Jun - 22 Jul) অর্থনৈতিক সমস্যা আজ এই রাশির জাতক-জাতিকাদের বিচলিত করতে পারে। দৈনদিন কাজে অবসাদ ভর করতে পারে। সামাজিকতায় বেশ টাকা-পয়সা ব্যয় হবে। দূরের যাত্রা শুভ।

 সিংহ (23 Jul - 23 Aug) বন্ধুবান্ধবের সঙ্গে বিরোধের আশঙ্কা আছে। ঘরের কিছু কাজ আজ শেষ হবে। পরিস্থিতি তৈরি হলেও অতিরিক্ত সাহস দেখানো ঠিক হবে না। রাজনীতিতে সফলতা আসবে।

 কন্যা (24 Aug - 23 Sep) আজ আপনার পারিবারিক কলহ বৃদ্ধি পেতে পারে। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ বাড়বে। কর্মক্ষেত্রে যোগ্যতার প্রমাণ দিতে পারবেন। তবে প্রশংসা মিলবে না। বিনোদন শুভ।

 তুলা (24 Sep - 23 Oct) কাজেকর্মে মানসিক উৎসাহ বাড়বে। কোনো লাভজনক কাজের সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা ভাবতে পারেন নতুন প্রকল্প নিয়ে। অর্থ প্রাপ্তির যোগ আছে। ভ্রমণে সতর্ক থাকুন।

 বৃশ্চিক (24 Oct - 22 Nov) আজ আপনার ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। কাজের সন্ধান পাবেন বেকারদের কেউ কেউ। সুনাম বাড়বে সৃজনশীল পেশায়। তবে প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি হবে।

Tuesday, February 7, 2017

নিজের জীবন দিয়ে গণমাধ্যমের শিরোনাম হলেন জ্যাকলিন মিথিলা

জ্যাকলিন মিথিলা আলোচনা আসার জন্য নানাভাবে চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি। মূলধারার সংবাদপত্রে কখনোই শিরোনাম হতে পারেননি। চেষ্টা করেছিলেন। কয়েকটি গানের মডেল হয়েছিলেন, হয়েছিলেন পি এ কাজলের একটি আইটেম গার্ল। কিন্তু সেসব তাকে মিডিয়া হাইলাইট করে নি। মানসসম্মত কাজ ছিল না, এজন্যই শিরোনাম হতে পারেন নি। ফাইনালি তিনি নিজের জীবন দিয়ে মূলধারার গণমাধ্যমে শিরোনাম হলেন। 

আলোচিত-সমালোচিত মডেল, ঢাকাই ছবির আইটেম কন্যা জ্যাকলিন মিথিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাড়িতে তিনি মধ্যরাতে গলায় ফাঁস দেন। পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তার বাবা স্বপন শীল থানায় ডায়েরি করেছেন।

চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, এই মৃত্যুর কারণ উল্লেখ করা হয়েছে- স্বামীর সঙ্গে তার ঝগড়া। মামলায় প্রকৃত নাম দেওয়া হয়েছে জয়া শিল, বয়স ২২ বছর।

পুলিশের এই কর্মকতা আরও বলেন, তিনি বিবাহিত ছিলেন। তার স্বামীর নাম উৎপল রায়। স্বামীর বাড়ি ফটিকছড়ি। স্বামীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া লাগতো। এই কারণে সে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে তাকে চিতায় পোড়ানো হয়েছে বলে জেনেছি।

মিথিলার বাবা স্বপন শীলও বিষয়টি নিশ্চিত করে জানান, মিথিলা মারা গেছে। গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করেছে। এর আগে সে ঘুমের বড়ি খেয়েছিল। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা এই মুহূর্তে বলতে চাচ্ছি না।

জ্যাকলিন জন্মেছেন এবং শৈশব কাটিয়েছেন ফেনীতে। তার পিতা স্বপন শীল পেশায় নাপিত। জ্যাকলিন কৈশোরের শুরুতে তিনি চট্টগ্রামে চলে আসেন এবং সেখানেই বড় হন। এরপর ঢাকায় এসে মিডিয়ার সঙ্গে যুক্ত হন। কয়েকটি ছবিতে তিনি আইটেম গানে নেচেছেন। সর্বশেষ পিএ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ ছবির আইটেম গানে নাচেন তিনি।

খোলামেলা ছবি ফেসবুকে পোস্ট করে এবং নিজেকে বাংলার সানি লিওন দাবি করা এ মডেলের ফেসবুক ওয়ালে ঢুকে আত্মহত্যা সম্পর্কিত দুটি স্ট্যাটাস পাওয়া যায়। একটি ৩০ জানুয়ারি রাত ১১টা ৪৯ মিনিটে দেওয়া। এতে তিনি লিখেন, 'কালকে আমি আত্মহত্যা করব। কেউ আমাকে প্রত্যাখান করে নাই। আমিও কাউকে প্রত্যাখান করি নাই। কিন্তু আমি আত্মহত্যা করব। ' আবার ৩১ জানুয়ারি সকাল ৭টা ২৮ মিনিটে লিখেন, 'ধীরে ধীরে মৃত্যুর পথে পা বাড়াচ্ছি। '

Tuesday, January 31, 2017

রাশিফল


ধনু (23 Nov - 21 Dec) কর্মক্ষেত্রে নিম্নপদের কোনো কর্মকর্তা কিংবা কর্মচারীর কারণে মোটা অঙ্কের অর্থ খরচ হতে পারে। দায়িত্ব বাড়বে সরকারি চাকরিজীবীদের।
বন্ধুর সঙ্গে কোনো বিষয়ে কথাকাটাকাটি হবে। 

মকর (22 Dec - 20 Jan) কোনো বন্ধুর সান্নিধ্যে আনন্দ লাভ করবেন। কর্মক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা তৈরি হলেও সমাধানের রাস্তা পেয়ে যাবেন। রাজনীতিতে একটু অসুবিধা হতে পারে। যাত্রা শুভ। 

কুম্ভ (22 Jan - 18 Feb) আজ গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি সংশয়ে ভুগতে পারেন। নানা কারণে আপনার মধ্যে পরির্বতন দেখা দেবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। ভ্রমণে সতর্ক থাকুন। 

মীন (19 Feb - 20 Mar) আজকের দিনটি আপনার ভালো যাবে না। আবার খারাপও বলতে পারবেন না। কাজকর্মে ব্যস্ততা থাকবে। ব্যবসায় প্রতিযোগিতা থাকলেও সমস্যা হবে না। পরিবারের কারো জন্য চিন্তা বাড়বে।
 
মেষ (21Mar - 20 Apr) কোনো ভুলের জন্য আফসোস হতে পারে। এমনকি ওই ভুল আপনার ভয়ের কারণও হতে পারে। কোনো কিছু দান করায় মনমেজাজ ভালো থাকবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। 

বৃষ (21 Apr - 20 May) মনে রাখবেন, আজ শরীরকে হেলা করলে বিছানায় পড়ে যেতে পারেন। তবে এর পরও মন ভালো থাকার মতো একাধিক ঘটনা ঘটতে পারে। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে। 

মিথুন (22 May - 21 Jun) মহৎ কোনো ব্যক্তির সান্নিধ্যে আধ্যাত্মিকতা কী, জানতে পারবেন। প্রভাব ও প্রতিপত্তি বাড়বে রাজনীতিতে। আজ সব কাজে সাফল্য আসতে পারে। ভ্রমণে আনন্দ লাভ হবে। 

কর্কট (22 Jun - 22 Jul) সব ব্যাপারে গোলমাল বেধে যেতে পারে। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত টাকা-পয়সা খরচ করা ঠিক হবে না। স্ত্রী কিংবা সন্তান উদ্বেগের কারণ হতে পারে। বিনোদন ও দূরের যাত্রা শুভ। 

সিংহ (23 Jul - 23 Aug) সম্মানহানির আশঙ্কা থাকায় আজ চারপাশের কোনো ঘটনায় নাক গলানো ঠিক হবে না। হোটেল, ঠিকাদারি কিংবা আমদানি-রপ্তানিজাতীয় ব্যবসায় সফলতা আসবে। যাত্রা শুভ। 

কন্যা (24 Aug - 23 Sep) সহকর্মীদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। পরীক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কোনো প্রিয়জনের আগমনে আনন্দ পাবেন। আইনজীবী ও চিকিৎসকদের আয় বাড়বে। বিঘ্ন ঘটবে প্রেমে। 

তুলা (24 Sep - 23 Oct) প্রিয়জনের সান্নিধ্যে আজ কিছু মুহূর্ত খুবই ভালো কাটবে। বাস্তবায়িত হবে নতুন কোনো পরিকল্পনা। মনমেজাজ প্রফুল্ল রাখার চেষ্টা করুন। আপনার নামে কেউ অপবাদ দিতে পারে। 

বৃশ্চিক (24 Oct - 22 Nov) আজ আপনার মধ্যে স্বজনপ্রীতি বাড়বে। বাড়িতে অতিথি আসায় বেশ টাকা-পয়সা খরচ হবে। খ্যাতি বাড়বে কর্মক্ষেত্রে। তবে ভুল বোঝাবুঝি হবে প্রেমিক-প্রেমিকার মধ্যে।
 

Wednesday, January 25, 2017

এই মাছ হতে সাবধান !!!


মাছ তো কত দেখেছেন। কিন্তু এমন মাছ দেখেছেন কয়জন? কুমিরের মতো দেখতে, কিন্তু মাছের মতো লেজ।কুমিরের মতো দাঁত, কিন্তু মাছের মতো পাখনা।

অদ্ভুত-দর্শন কুমিরের মতো মাছ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ভারতের জলপাইগুড়ির আমবাড়ির বীরনগর এলাকায়। কুমিরের মতো সূচালো মুখ, ধারালো দাঁত রয়েছে মাছটির।

তবে প্রায় এক ফুটের কিছু বেশি দৈর্ঘ্যের মাছটির কুমিরের মতো পা নেই। পাখনা রয়েছে। মাছটির মুখ কুমিরের মতো হওয়ার পাশাপাশি শরীরেও কুমিরের মতো আঁশ রয়েছে। আবার লেজের অংশটি একেবারে মাছের মতো।

এই মাছ থেকে সাবধান! অন্য জগতে চলে যেতে পারেন আপনি। সারা রাত গান গায় এই মাছ। শোনা যায় ডাঙা থেকেই...

জলপাইগুড়ির আমবাড়ির বীরনগরের কৃষক গোকুল রায় এ দিন সকালে নিজের জমিতে চাষ করার সময়ে পাশের ক্যানেল থেকে মাছটিকে লাফিয়ে তাঁর জমিতে পড়তে দেখেন। অদ্ভুত-দর্শন মাছটিকে আগে কখনও ওই এলাকার মানুষ দেখেননি। খবর পেয়ে গ্রামে ভিড় জমে যায়। পরে খবর পেয়ে আমবাড়ি বন দফতরের কর্মীরা এসে মাছটিকে নিয়ে যান।

এই এলাকায় এমন মাছ কোথা থেকে এল? মৎস বিশেষজ্ঞ সুমিত মিত্র জানান, সিকিমের সঙ্গে তিস্তার সংযোগ রয়েছে। ক্যানেলের জল তিস্তা দিয়েই আসে। এর মধ্যে কিছুটা গাম্বুশিয়া মাছের, কিছুটা ডলফিনের, কিছুটা কুমির এবং কিছুটা সাধারণ মাছের বৈশিষ্ট্য রয়েছে। তবে বেঙ্গালুরুর লোর অ্যাকোয়ারিমে এই মাছ রয়েছে, যার পরিচিতি ক্রোকোডাইল ফিশ হিসেবে। এই মাছ অন্য ছোট, মাঝারি মাছকে খেয়ে ফেলে।

Monday, December 19, 2016

Visite Here